1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নির্ধারিত সময়ে সবাই জুলাই সনদে সই করবে: পরিবেশ উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নির্ধারিত সময়ে সবাই জুলাই সনদে সই করবে: পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) যেসব রাজনৈতিক দল এখনো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি, তারা নির্ধারিত সময়ের মধ্যেই স্বাক্ষর করবে। পাশপাশি দেশে সম্পওতি ঘটে যাওয়া সকল অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডেরও তদন্ত হবে। সেই তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও তিনি বলেছেন, পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাত্রিযাপন করতে পারবে কি-না সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি কীভাবে দেওয়া যায় সে বিষয়ে একটি সম্ভাব্য সুপারিশ দেবে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদ নিয়ে বিএনপি এতদিন ভিন্ন অবস্থানে থাকলেও এনসিপি এখন বারবার জুলাই সনদের কথাই বলছে। এতে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এনসিপি সাধারণ জনগণের সঙ্গে নিজেদের মতো করে কথা বলেছে। তারা একটি রাজনৈতিক দল, তাদের নিজস্ব অবস্থান থেকেই জনগণকে বার্তা দিচ্ছে। নিশ্চয়ই তারা নিজেদের অবস্থান পরিষ্কার করবে। এখানে সরকারের বলার কিছু নেই। এনসিপি বলছে, সনদ বাস্তবায়নের রূপরেখাটাও যেন সর্বসম্মতিক্রমে দলিল আকারে আসে।

এনসিপির সঙ্গে সরকারের দূরত্ব বাড়ছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, কোনো রাজনৈতিক বিষয়ে যদি একটি দলের মতপার্থক্য থাকে, সেটা দূরত্ব নয়। এর আগেও বড় বড় দল তাদের মতামত দিয়েছে, অনেক ক্ষেত্রেই একমত হয়নি। এখনো যারা স্বাক্ষর করেছে, তারাও নোট দিয়েছে। এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, মতানৈক্য থাকতেই পারে। কোনো সরকারি আদেশ জারি করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ঐকমত্য কমিশনকে বলা হয়েছে তারা কয়েকটি বিকল্প সুপারিশ দেবে। তারা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করেছে। এখন কমিশন কিছু প্রস্তাব দেবে, তারপরই বলা যাবে কী করা হবে। জুলাই সনদের আইনি ভিত্তি চাওয়ার বিষয়ে ঐকমত্য হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে একটি সুসংহত আইনি রূপরেখা তৈরির বিষয়ে ঐকমত্য কমিশন যখন সরকারের কাছে রিপোর্ট দেবে, তখন সরকার একটি অবস্থান নেবে। এটি সরাসরি আইন হবে না, তবে এর একটি কার্যকর ভিত্তি তৈরি করার মতো রূপরেখা দেওয়া হবে। তিনি আরও বলেন, এটা নিয়ে আলোচনা হতে হবে, এখন আমি একা কিছু বলতে পারব না। ঐকমত্য কমিশনের মধ্যেই এই ঐক্য তৈরি করতে হবে। সেই জন্যই কমিশনকে রিপোর্ট দেওয়ার সময় ও আলোচনার সুযোগ বাড়ানো হয়েছে। সরকারের এখানে কোনো পক্ষপাত নেই; সরকার কেবল এই রাজনৈতিক প্রক্রিয়াকে সহায়তা করছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, দেশ ভবিষ্যতে রাজনীতিবিদরাই চালাবে, জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। তাই শাসনব্যবস্থার প্রস্তাবনাগুলোকে একমতে আনতে সরকার কেবল একটি সহায়ক ভূমিকা পালন করছে। সরকার কোনো বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ বলেনি, বলার কথাও নয়।
সাংবাদিকরা জানতে চান, এনসিপির প্রস্তাব গ্রহণ করা হলে কি তারা জুলাই সনদে স্বাক্ষর করবে? জবাবে উপদেষ্টা বলেন, তারা ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবে। কমিশন ও তাদের মধ্যে আলোচনার পর প্রস্তাবনা নিয়ে সমঝোতা হলে তারা স্বাক্ষর করবে। যেকোনো বিষয়ে সব পক্ষকে একমত হতে হয়। আমরা আশাবাদী ভালো কিছুই হবে।

এনসিপির দাবির যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যৌক্তিকতা নিয়ে আমি কিছু বলব না। রাজনৈতিক দলগুলো যদি কোনো বিষয়ে একমত হয়, আমি সেটিকে সঠিক বা বেঠিক বলব কীভাবে? রাজনৈতিক প্রক্রিয়ায় যদি সব দল একমত হয়, আমরা সেটিকেই সঠিক বলে ধরে নেব। সরকারের পরামর্শে এনসিপি এখনো সনদে স্বাক্ষর করেনি, এমন অভিযোগের জবাবে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। বাংলাদেশে একটা ‘ষড়যন্ত্র তথ্য’ তত্ত্ব চালু আছে। যেখানে সরকারপ্রধান বৈরী আবহাওয়ার মধ্যেও জুলাই সনদে স্বাক্ষর করেছেন, সেখানে এমন অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। কেবল সন্দেহ তৈরি করার জন্যই এসব কথা বলা হয়।

তিনি সাংবাদিক বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এই লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে। নির্বাচন কমিশনকেও সেই বার্তা দেওয়া হয়েছে। সকল রাজনৈতিক দল যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে পারে, সে ব্যবস্থাই নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এখন একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে, এবং সেগুলো অনেক ক্ষেত্রেই বড় ধরনের। সরকার প্রতিটি অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। এর আগে সচিবালয়েও অগ্নিকাণ্ড ঘটেছিল, তারও তদন্ত হয়েছে। আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত করেছি। এখন বিমানবন্দরের অগ্নিকাণ্ডেরও তদন্ত হবে। সেই তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী ঘটনা বা পদক্ষেপ সম্পর্কে বলা যাবে।

নির্বাচন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অনেক বছর নির্বাচন হয়নি, তাই অনেকে প্রক্রিয়াটা ভুলে গেছে। নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা ও বিতর্ক হয়, এটা স্বাভাবিক। কোনো আসনের পুনর্বিন্যাস বা সীমানা বাড়ানো হলে, সেটি নিয়েও হাইকোর্টে মামলা হয়। কিন্তু এর জন্য নির্বাচন বানচাল হয়ে যাবে, এমন নয়। এসব হ্যাঁ-না, বিতর্ক; সবই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। এর সঙ্গে অন্য কোনো বিষয়ের মিল খোঁজার সুযোগ নেই।

তিনি আরো বলেন, সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণের বিষয়ে টিেিকটিয়ের বিষয়টি দেখছে পর্যটন মন্ত্রনালয় । তারা এ বিষয়ে একটি অ্যাপ তৈরির কাজ করছে। সেটি চুড়ান্ত হলেই কার্যক্রম শুরু হবে। তবে, সরকারের তরফ থেকে জানানো হয়, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হবে। সেন্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাসের জন্য বন্ধ হয় । যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচলও। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ থাকায় সুনসান নীরবতা জেটিঘাটে। জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park