1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নবীণদেরকে নির্যাতন: বাকৃবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নবীণদেরকে নির্যাতন: বাকৃবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ময়মনসিংহ:

নবীণদের গেস্টরুম করানোর অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ২৭ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বাকৃবির সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, সোহরাওয়ার্দী হলের ঘটনায় ৫২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন সোহরাওয়ার্দী হলের ছাত্র আর বাকিদের এটাচমেন্ট অন্য হলে। কিন্তু তারা সোহরাওয়ার্দী হলে থাকে। সোহরাওয়ার্দী হলের ২৭ জনকে হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এবং অধিকতর শাস্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতে প্রেরণ করা হবে। যারা এই হলের ছাত্র না কিন্তু অবৈধভাবে থাকে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

রোববার (১২ জানুয়ারি) রাতে হলে গিয়ে গেস্টরুম করানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন কতৃর্পক্ষ।

বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স অনুযায়ী হলে শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার কারণে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে ওই হলের লেভেল—১, সেমিস্টার-২, লেভেল-২, সেমিস্টার-২ এবং মাস্টার্সের একজন শিক্ষার্থী রয়েছে।

জানা যায়, গত শনিবার রাত ৯টায় হলের রিডিং রুমে ১ম বর্ষের শিক্ষার্থীদেরকে ডাকা হয়। সকলের মোবাইল ফোন রুমে রেখে আসতে বলা হয় এবং গেস্টরুমের শুরুতেই কারোর কাছে মোবাইল আছে কি না সেটি তল্লাশি করা হয়। এরপরে ২য় বর্ষের প্রায় ২০ জন শিক্ষার্থী হলের কিছু উদ্ভট নিয়ম (সাইকেল চালানো যাবে না, ২য় তলায় যাওয়া যাবে না, বড় ভাইদের সঙ্গে দিনে যতবার দেখা হবে ততবার সালাম, পরিচয় ও হ্যান্ডশেইক করতে হবে, হলে লুঙ্গি পড়া যাবে না, হলের গ্রন্থাগারে ল্যাপটপ নিয়ে যাওয়া যাবে না, হলের ক্যান্টিনে যাওয়া যাবে না ইত্যাদি) নবীন শিক্ষার্থীদেরকে জানান সেগুলো তাদেরকে মানতেই হবে।

এরপরে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এসে নবীনদের কিছু দাবি-দাওয়া জানতে চান। নবীনরা তাদেরকে হলভিত্তিক বিভিন্ন সমস্যার কথা জানায়।

এরপরে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা চলে গেলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। কেন বড় ভাইদের কাছে সমস্যাগুলো বলল। এরপরে ছোটোখাটো ভুল উল্লেখ করে (হাত বাকা রেখে দাঁড়ানো, হাত সামনে রেখে দাঁড়ানো, মাথা উঁচু বা নিচু করে রাখা ইত্যাদি) নবীনদের একজন একজন করে ডেকে ডেকে গালিগালাজ করা হয় এবং বিভিন্ন উদ্ভট শাস্তি দেওয়া হয় (১০ রকমের হাসি, ১০ রকমের সালাম, গাছে ঝুলে থাকার অভিনয় করা, নাচ করা ইত্যাদি)। এমন পরিস্থিতিতে ভীত—সন্ত্রস্ত হয়ে প্রথম বর্ষের একজন মাথা ঘুরে পড়েও যায়। পরে তাকে হলের মধ্যেই প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে নবীনদের গেস্টরুম শেষ হয়। পরে তাদের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park