1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নদী ও খালের পাড়ে কোটি টাকার সবজি চাষ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নদী ও খালের পাড়ে কোটি টাকার সবজি চাষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ফটিকছড়ি:

ফটিকছড়ি উপজেলার ওপর দিয়ে হালদা নদী, ধুরুং, সর্তা, লেলাং, গজারিয়া, ফটিকছড়ি, হারুয়ালছড়ি খালসহ ছোট বড় অনেক খাল, ছড়া প্রবাহিত হয়েছে। এসব নদী ও খালের চরের শত শত হেক্টর উর্বর জমিতে শীতকালীন সবজির চাষাবাদ করা হয়েছে। যার বাণিজ্যিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

ফটিকছড়ি সদর থেকে নাজিরহাট পৌর সদর পর্যন্ত হালদা নদীর বুকে জেগে উঠেছে ৮/১০টি ছোট বড় চর। ফটিকছড়ি সদরের সুন্দরপুর, একখুলিয়া, নাইচ্যারঘাট ও ব্রাহ্মণহাট, নাজিরহাট, কুম্ভারপাড়া, ধুরুং খালের চরে এখন কোটি টাকার সবজি চাষ হচ্ছে। এতে এলাকার শত শত কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি।

একসময় চরগুলোতে জনবসতি ছিল। বিভিন্ন সময়ে বন্যায় হালদা ধুরুং ভাঙনে এসব বিলীন হয়। ভাঙাগড়ায় এসব এলাকায় ক্রমাগত চর জেগে ওঠে। বসত-ভিটা হারিয়ে একসময় যারা নিঃস্ব হয়েছিলেন, দীর্ঘদিন পর জেগে ওঠা ওই চরগুলো তাদের এখন আশার সম্বল। দেড় দশক ধরে এসব চরে সবজি আবাদ করে স্বাবলম্বী হয়েছে অন্তত কয়েকশ পরিবার।

নাজিরহাট পৌরসভার দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ শরীফ উদ্দিন জানান, চরের প্রতি হেক্টর জমিতে প্রায় ১০ টন সবজি উৎপাদিত হয়; যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। সে হিসেবে ১৫০ হেক্টর জমিতে দেড় হাজার টন সবজি উৎপাদিত হয়; যার বাজার মূল্য তিন কোটি টাকারও বেশি।

একখুলিয়া গ্রামের কৃষক আকবার আলী বলেন, চরে সবজি চাষে খরচ খুবই কম। সারের তেমন প্রয়োজন হয় না। লাভ বেশি হওয়ায় কৃষকেরা সবজি চাষে বেশি বিনিয়োগ করেন। সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি, আলু, মুলা, বরবটি, বেগুন, শিম, টমেটো, পেঁয়াজ, মিষ্টি আলু, কাঁচামরিচ ও ধনেপাতার চাষ হয়। সুন্দরপুর এলাকার কৃষক দুলাল জানান, প্রতি হেক্টরে ৩০ কেজি ইউরিয়া, ২০ কেজি ফসফেট এবং ৫ কেজি নাইট্রোজেন সার দিতে হয়। অনেকে জৈবসার মিশিয়ে জমিতে বীজ বপন করেন।

নাইচ্যারঘাট এলাকার উপকারভোগী মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ১ একর জমিতে ১৩০ মণ সবজি পেয়েছেন; যার বাজার মূল্য দেড় লাখ টাকা। জমিতে তেমন সার প্রয়োগ করতে হয়নি। আরও প্রচুর সবজি পাবেন বলে আশা তাঁর। এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাট-বাজারেও সরবরাহ করা হচ্ছে।

বিবিরহাট বাজারের সবজি ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, প্রতি সপ্তাহে কাঞ্চননগর এলাকা থেকে তিনি প্রায় এক-দেড় লাখ টাকার সবজি কিনে বাজারে বিক্রি করেন। এতে আশার চেয়ে বেশ লাভও হয় তার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, হালদার চরে ১৫০ হেক্টর সবজি চাষে বিপুল সবজি উৎপাদিত হয়েছে। এলাকার কৃষকদের ভাগ্য বদলের জন্য কৃষি কার্যালয় থেকে প্রযুক্তিগত সকল প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়া রোগ বালাই প্রতিরোধে এলাকার কৃষকরা অনেক সচেতন। লাভবানও হচ্ছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকার কৃষিবান্ধব। তাদের প্রয়োজনে কৃষিঋণের পাশাপাশি পর্যাপ্ত প্রশিক্ষণসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park