1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দেশি ফল খেলে বাঁচবে বৈদেশিক মুদ্রা : কৃষি উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দেশি ফল খেলে বাঁচবে বৈদেশিক মুদ্রা : কৃষি উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশি ফল খেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে জানিয়ে দেশবাসীকে দেশি ফল খাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান। দেশীয় ফল সবার কাছে পরিচিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

উপদেষ্টা বলেন, ৬৪ জেলায় এ মেলা হবে। মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফল সবার কাছে পরিচিত করা। অনেকেই দেশি ফল চেনে না। তারা আঙুর, আপেলের মতো বিদেশি ফল খায়। আমাদের ফলের গুণগত মান ও স্বাদ বিদেশি ফলের থেকেও বেশি।

দেশবাসীকে দেশি ফল খাওয়ার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশি ফল খেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমরা বিদেশে প্রচুর দেশি ফল পাঠাচ্ছি। যার মধ্যে রয়েছে আম, কাঁঠাল, পেয়ারা। চায়নায় আমাদের নতুনভাবে আম পাঠানো শুরু হয়েছে। রপ্তানি বাড়লে কৃষকরা উপকৃত হবে।

এর আগে উপদেষ্টা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। সরকারি পর্যায়ের ২৬টি ও বেসরকারি পর্যায়ের ৪৯টিসহ মোট ৭৫টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে।

রাজধানীসহ সারা দেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায় এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় ফল মেলার এবারের প্রতিপাদ্য ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park