1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দুর্নীতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক বরখাস্ত - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দুর্নীতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক বরখাস্ত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক :

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তার বিরুদ্ধে দুই কোটি ৮১ লাখ ২ হাজার ১০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুই কোটি ৫৬ লাখ ৭১ হাজার ৯৪৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে রোববার (২৭ এপ্রিল) এ বরখাস্তের আদেশ জারি করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বতি জেলা কার্যালয় ঢাকা-১ এর চার্জশিট চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি আদালতে গৃহীত হয়।

সেহেতু আব্দুল্লাহ আল মামুনকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) এর বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে জানান, দুই কোটি ৮১ লাখ ২ হাজার ১০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুই কোটি ৫৬ লাখ ৭১ হাজার ৯৪৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন দাখিল করা সম্পদ-বিবরণীতে এক কোটি ৬ লাখ ৭৮ হাজার ৬৮৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ প্রদর্শন করেছেন। তবে দুদকের তদন্তে দেখা গেছে, দুই কোটি ৫৬ লাখ ৭১ হাজার ৯৪৯ টাকার সম্পদের তথ্য গোপন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য শাস্তিযোগ্য করেছেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়া তিনি দুই কোটি ৮১ লাখ ২ হাজার ১০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park