1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দিনাজপুরে ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দিনাজপুরে ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, দিনাজপুর:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোমর ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দফতর।

গতকাল বিকেলে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, গত ৩ আগস্ট আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে সরকার ২২.১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এর মধ্যে ১৬ মেট্রিক টন (৫৩৩ বস্তা) চাল টাঙ্গাইলের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স নিলয় ট্রেডার্সের মালিক মো. আমিনুল ইসলামের মাধ্যমে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ব্যবসায়ী মো. জামিনুর রহমান ক্রয় করেন এবং তা নিজস্ব গুদামে মজুত করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিও গ্রহীতা যথাযথ নিয়ম অনুসরণ না করেই চাল বিক্রি করেন। ফলে এই চালের মজুদকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয় এবং গুদামটি সিলগালা করা হয়।

চাল মজুদকারী মো. জামিনুর রহমান দাবি করেন, তিনি রশিদের ভিত্তিতে বৈধভাবে চালগুলো ক্রয় করেছেন। তবে ডিওগ্রহীতা নিয়ম ভঙ্গ করায় চালের মজুদ নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. খালেদা বানু বলেন, জব্দ করা চালের বস্তাগুলোর গায়ে ‘খাদ্য অধিদফতর’ এবং ‘নেট ওজন ৩০ কেজি’ লেখা রয়েছে। এগুলো টাঙ্গাইল আনসারকে বরাদ্দকৃত চাল। আনসার বাহিনী পরে এগুলো বিক্রি করে দেয়, এবং শেষমেশ তা বীরগঞ্জে এসে মজুদ হয়। যেহেতু এই বরাদ্দ বীরগঞ্জ উপজেলার নয়, তাই আমাদের দায়বদ্ধতা নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে জানানো হয়েছে।

অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন সহায়তা করে এবং অভিযান শেষে গুদামে তালা ঝুলিয়ে দেয়া হয়। জব্দ চাল নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশনার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park