1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ডিমের দামে লাগাম টানতে ডিএসসিসির অভিযান - কৃষি সংবাদ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা উপহারের ১৮টি ব্লুগিল মাছে জাপানের সর্বনাশ! ‘আইল্যান্ড গার্ল’ ট্রাজেডি, দেশে ফিরছেন সন্তান হারা নিউজিল্যান্ড পরিবার সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর কীভাবে এসেছিল তার তথ্য নেই: পরিবেশমন্ত্রী মধ্যস্বত্তভোগীদের কারণে বাজারে ডিমের দাম বাড়ছে প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী টুকু প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আতপ চালের চাহিদা ও ব্যবহার নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী ২৭০০ বিড়ালের মাংস বিক্রি, ১২ সদস্য গ্রেফতার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ডিমের দামে লাগাম টানতে ডিএসসিসির অভিযান

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি:

ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় রাখা ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন কাঁচাবাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ফকিরাপুল, কাপ্তান, বাসাবো বউ ও নবাবগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে বাসাবো বউ বাজারে অবৈধভাবে ফুটপাত দখল ও আইন অমান্যের দায়ে দুটি মামলা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য, পাইকারি ক্রয়ের রশিদ ও মুনাফার পরিমাণ যাচাই করা হয়। পাশাপাশি অতিরিক্ত দামে ডিম বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয় এবং ফুটপাত দখল করে রাখা মালামাল সরিয়ে দেওয়া হয়।

ফকিরাপুল বাজারে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবা খান এবং কাপ্তান বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বাজার তদারকি করেন। তারা ডিমের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন।

এ ছাড়া নবাবগঞ্জ বাজারে অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী এবং অঞ্চল-৫-এর ৭ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নাল মোল্লার নেতৃত্বে মনিটরিং করা হয়।

জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park