1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বিনাধান-২৪ বীজ বিতরণ ও প্রশিক্ষণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বিনাধান-২৪ বীজ বিতরণ ও প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ঠাকুরগাঁও :

জেলায় উচ্চ ফলনশীল বিনাধান-২৪ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ বিতরণ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক মাজেদুল ইসলাম ।

জেলা সদর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিনা রংপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ প্রকল্প পরিচালক ড. আশিকুর রহমান, বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, ঠাকুরগাঁও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম,

সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল ইসলাম, বিনা রংপুর উপকেন্দ্রের উপ প্রকল্প পরিচালক মাহমুদল হাসান।

উপ প্রকল্প পরিচালক মাহমুদল হাসান বলেন, আজকের প্রশিক্ষণার্থী ১’শ কৃষকসহ সাড়ে ৩’শ কৃষকের মাঝে মোট আড়াই টন বীজ এখানে বিতরণ করা হয়েছে। তিনি জানান, এই ধানের গাছ খাটো (৯৫-৯৭ সে.মি.) ও খাড়া হওয়ায় হেলে পড়ে না, গাছ শক্ত ও বলিষ্ঠ।ধানের দানা লম্বা ও মাঝারি চিকন।গড় ফলন ৬.৫ টন/হেক্টর। বিনাধান-২৪ একটি উচ্চফলনশীল জাত যা বোরো মৌসুমে সারা দেশে চাষের জন্য অনুমোদিত।

এই ধানের উৎপাদনে কৃষকরা উৎসাহিত হলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে আরেকধাপ এগিয়ে যাবে বলে অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park