1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিচ্ছিন্ন দ্বীপসমূহের উন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার: জেলেদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিচ্ছিন্ন দ্বীপসমূহের উন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার: জেলেদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ভোলা:

ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচরে জেলেদের নিবন্ধন হালনাগাদ মতবিনিময় সভায় বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার ( ২৩ ফেব্রুয়ারি) সকালে জেলেদের উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার বার্তাটি তুলে ধরা হলো-

মাননীয় প্রধান উপদেষ্টার বার্তা

আসসালামু আলাইকুম,

আমি মুহাম্মদ ইউনূস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বর্তমান সরকার বাংলাদেশের বিচ্ছিন্ন দ্বীপসমূহের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপে গ্রহণ করছে। আপনারা জানেন, ইতোমধ্যে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচরে লঞ্চঘাট স্থাপন করা হয়েছে। একই সাথে এ অঞ্চলের জেলেদের সুবিধার্থে মাছঘাট নির্মাণের প্রক্রিয়া চলমান আছে।

বরিশালের হিজলাতে ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত জাতীয় বীর শহিদ রিয়াজের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে শহিদ রিয়াজের নামে একটি লঞ্চঘাটের পন্টুন উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিকভাবে জোরদার করার জন্য ভোলা জেলায় একটি রফতানী প্রক্রিয়া জোন স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সন্দ্বীপ, হাতিয়াসহ বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপে মূল ভূ-খণ্ডের সাথে সরাসরি ফেরি সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করেছে। মনপুরায় ঢালচরবাসীদের যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তা নির্মাণ ও সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপনের কাজ প্রক্রিয়াধীন আছে। এসব উদ্যোগ নৌপরবিহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন এবং মৎস্য এবং প্রাণীসম্পদ মন্ত্রণালয় এর উপদেষ্টা ফরিদা আখতারের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠী এবং দ্বীপাঞ্চলবাসীদের টেকসই উন্নয়নে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ঢালচরের মানুষের কষ্টের কথা বিবেচনা করে এখানে ঘাট তৈরি করা হয়েছে। এর ফলে এ অঞ্চলের মানুষ বিশেষকরে মৎস্যজীবীরা অনেক উপকৃত হবেন।

তিনি আরো বলেন বর্তমান সরকারের উন্নয়নের ধারণা হলো প্রত্যন্ত এলাকার উন্নয়ন। ঢাকায় বসে উন্নয়নের কথা বললে হবেনা যখন প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানো যাবে তখনই হবে টেকসই উন্নয়ন।

পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবং নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্হান উপদেষ্টা মনপুরার বিভিন্ন চরাঞ্চালের নিবন্ধিত জেলেদের মাঝে নিবন্ধিত কার্ড বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park