1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জীবন্ত গাছের ভেতরে জ্বলছে আগুন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

জীবন্ত গাছের ভেতরে জ্বলছে আগুন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক কড়াই গাছের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা শুরু হয়েছে। সকাল থেকে দমকলবাহিনী গিয়ে সেই গাছের আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়।

মঙ্গলবার (১জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন এলাকায়।

সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে।

গাছের ভেতরে আগুন দেখতে আসা কাজলী বেগম, মোসলেম উদ্দিন বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি, গাছে আগুন লেগেছে। এ আগুন কোথা থেকে এলো বা কে লাগালো আমরাও বুঝতে পারছি না।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সকল দিক থেকে চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে রেলওয়ে ও বনবিভাগকে বিষয়টি জানানো হয়েছে এখন তারা সিদ্ধান্ত নেবে গাছটির ব্যাপারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park