1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জেল-জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জেল-জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা সার জব্দ করেছে জেলা কৃষি বিভাগ। পরে বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে একমাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

রোববার (৯ নভেম্বর) দুপুর প্রায় ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোষ্ঠবিহার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল জানান, শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাকভর্তি ৪০০ বস্তা ইউরিয়া সার গোপনে নেওয়া হচ্ছিল উপজেলার গোষ্ঠবিহার গ্রামের সার ব্যবসায়ী শামীম রেজার গুদামে। পথে ভুলবশত ট্রাকটি অন্য রাস্তায় ঢুকে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি জানা যায় এবং কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বৈধ কাগজপত্রবিহীন ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেন।

রোববার ৯ নভেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ব্যবসায়ী শামীম রেজা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে আদালতের বিচারক তাকে এক মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park