1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
গোপালগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

গোপালগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, গোপালগঞ্জ:

জেলার মুকসুদপুর উপজেলায় আজ একটি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুদামে রাখা অনেক পাট পুড়ে গেছে।

শনিবার ভোররাতে মুকসুদপুর সরকারি টিএন্ডটি অফিসের সামনের পাটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে শনিবার সকাল ১০ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, শনিবার ভোররাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার মধ্যে বড় আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে নির্বাপণ কার্যক্রম শুরু করা হয়।

তিনি জানান, পাশের একটি ঘর থেকে বিড়ির আগুনের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park