কৃষি সংবাদ প্রতিবেদক:
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি বিষয়ে গবেষণার উপর গুরুত্বারোপ করেন। কৃষি বিষয়ক গবেষণার ফল কৃষকের কাছে যাতে পৌঁছে সেভাবে কাজ করতে তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, ছাত্র ও কৃষি সংশ্লিষ্টদের আহবান জানান।
বৃহস্পতিবার বাংলদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, এফএও বাংলাদেশের প্রতিনিধি দিয়া সানাও (Dia Sanou) ও আইএফআউডি বাংলাদেশ প্রতিনিধি ড. ভেলেন্তাইন আচাঙ্কো(Dr. Valantine Achancho)।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রধান ড. খোন্দকার মোঃ ইফতেখারুদ্দৌলা।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন পারস্পরিক সহযোগিতার উপর জোরারোপ করে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মেকাবেলা করে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, পাশাপাশি পলি জমে নতুন ভূখন্ডও সৃষ্টি হচ্ছে। এ জমি যদি আমরা কাজে লাগাতে পারি সংকট হবে না।
তিনি বলেন, বিশ্বায়নের ফলে খাদ্য চাহিদা ও সরবরাহ বেড়েছে। সবাই এক সাথে কাজ করলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। অনুষ্ঠানে বিশ্ব খাদ্য দিবসের উপর থিমেটিক পোস্টার অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।