1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
খইয়া নাকি জিলাপি? - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

খইয়া নাকি জিলাপি?

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি মাগুরা:

বিচিত্র এই পৃথিবীতে রয়েছে বিচিত্র ধরনের গাছ, ফুল ও ফল। এর মধ্যে বিচিত্র একটি ফল হলো খৈ ফল। স্থানভেদে কেউ কেউ একে খইয়া বাবলা, দখিনী বাবুল বলে থাকে। আবার জিলাপির মতো দেখতে হওয়ায় কোনো কোনো অঞ্চলে জিলাপি ফল নামেও ডাকা হয়।

পৃথিবীর উন্নত অনেক দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয় এসব ফলের কিছু কিছু আমাদের দেশে প্রাকৃতিকভাবেই জন্মে। আমাদের দেশে এমন অনেক বিচিত্র ফল রয়েছে।

বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে এই ফল পাকে। গ্রামের ছেলেমেয়েরা এই ফল প্রচুর খেয়ে থাকে। ফল পাকলে গাছে ঝাঁকে ঝাঁকে পাখি বসে।

মধ্য ও দক্ষিণ আফ্রিকার নিজস্ব এই উদ্ভিদ ৩০-৫০ ফুট পর্যন্ত বাড়তে পারে। খৈ ফল কয়েক ধরনের হয়। ভেতরে সাদা ও সবুজ, সাদা ও গোলাপি বা গাঢ় লাল রঙের হয়ে থাকে। খেতে অনেক সুস্বাদু, মিষ্টি স্বাদযুক্ত আবার কিছুটা কষযুক্ত। এর গাছের কাণ্ড, শাখা-প্রশাখা লম্বা ও এলোমেলো। গাছে প্রচুর কাঁটা থাকে এবং বাকল ধূসর রঙের হয়ে থাকে। কাঞ্চনের পাতার মতো খৈ গাছের পাতা এবং রং সবুজ ও জোড়ায় জোড়ায় সংযুক্ত।

ফাল্গুন মাসে খৈ ফুল ফোটে। হালকা হলুদাভ ও ছোট ছোট ফুল হয়। এর কলি থোকা থোকা হয়ে থাকে। খৈ ফলের বীজ গোলাকৃতি ও কালো রঙের। খৈ গাছের বাকল ডায়রিয়া, আমাশয় ও যক্ষ্মা রোগের জন্য উপকারী। খৈ ফলের বীজ আলসারে আরাম দেয় এবং এর পাতা কাশি নিঃসরণ ও পিত্তাশয়ের রোগে ব্যবহৃত হয়। অনেকে খৈ ফল ভর্তা করে ভাতের সঙ্গে খান।

বাংলাদেশের গ্রামাঞ্চলের আনাচে-কানাচে এই গাছের জন্ম হয় এবং বাণিজ্যিকভাবে এর কোনো চাষ হয় না। তবে শহরে মাঝেমধ্যে এই ফল বিক্রি করতে দেখা যায়। কিন্তু ফিলিপাইনে এই গাছ ফলের জন্য চাষ করা হয়। সাধারণত ফলের বীজ থেকেই চারা উৎপন্ন হয় আবার ডাল কেটে লাগালেও গাছ হয়। এই গাছ গোড়া থেকে কেটে দিলেও পাশ থেকে নতুন করে চারা গজিয়ে গাছ হয়।

গ্রামাঞ্চলে অনেকে এটি বাড়ির বেড়া হিসেবে দিয়ে থাকে। মাগুরা, মাদারীপুর, শরীয়তপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় এই গাছ দেখা যায়। কিন্তু বর্তমানে এই গাছের সংখ্যা অনেক কমে গেছে। গাছটি টিকিয়ে রাখতে হলে চাষের ব্যবস্থা নিতে হবে। তবেই দেশীয় বৃক্ষ রক্ষা পাবে।

মাগুরা হর্টিকালচার সেন্টার থেকে জানাগেছে, উদ্ভিদতাত্ত্বিক নাম পিথেসেলোবিয়ামে ডুলসি, গ্রিক পিথেসেলোবিয়ামের অর্থ বানরের ফল, আর লাতিন ডুলসি মানে মিষ্টি। এই ফল দু’টি খোসার মধ্যে শাঁস ও বীজ গোলাকারভাবে মালার মতো সাজানো থাকে।

প্রতিটি ফলে বীজদানা থাকে আট থেকে ১০টি। এই ফল কাঁচা অবস্থায় সবুজ থাকে কিন্তু পাকলে এর খোসা টকটকে লাল হয়ে ফেটে যায়।

ভেতরের সাদা শাঁস বেশি পাকলে অনেক সময় তাতে লালচে দাগ পড়ে। এর বীজ দেখতে শিমের বীজের মতো এবং বীজের রং অনেকটা কালো। এর শাঁস পুরু, নরম, মিষ্টি ও কস। জিলাপি ফলগাছের কাণ্ড ও শাখা-প্রশাখা লম্বা, এলোমেলো, বাকল ধূসর এবং তীক্ষ্ণ কাঁটাযুক্ত। এর পাতা সবুজ এবং পাতা জোড়ায় জোড়ায় সংযুক্ত থাকে। এ গাছের ফুল আকৃতিতে বেশ ছোট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park