1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁদপুর :

চাঁদপুরে ক্ষতিকর রং দিয়ে ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অভিযোগে কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সদর উপজেলার চৌরাস্তা এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, বাগাদী চৌরাস্তায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরি করায় নিউ ঢাকা আইসক্রিম কারখানার মালিকের থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park