1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কোল্ড স্টোরেজ ভাড়া বৃদ্ধি, রাস্তায় আলু ফেলে প্রতিবাদ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কোল্ড স্টোরেজ ভাড়া বৃদ্ধি, রাস্তায় আলু ফেলে প্রতিবাদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাজশাহী :

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে আবারও রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন কৃষকরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পবা উপজেলার বায়া এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কে আলু ফেলে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় কৃষকরা বলেন, প্রতিকেজি আলু সংক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো। সম্প্রতি তা বৃদ্ধি করে ৮ টাকা নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ মালিকরা।

চাষিরা জানান, আগে প্রতিবস্তা আলু রাখতে ২৫৫ টাকা লাগতো। এখন তা বাড়িয়ে ৫৬০ টাকা করা হয়েছে। হঠাৎ ভাড়া দ্বিগুণ করায় লোকশানে পড়তে হবে। আগে কৃষকদের আন্দোলনের মুখে কোল্ড স্টোরেরে মালিক পক্ষ ভাড়া কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। দফায় দফায় আবেদন জানিয়েও কোনো কাজ না হওয়ায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

আন্দোলনরত কৃষক মজিদ আলী বলেন, এবার আলুর ফলন বেশি হয়েছে। আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে অনেক ক্ষতি হবে। তাই সরকারের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরেক চাষি মিজানুর রহমান বলেন, আমাদের সব দিকে লোকসান। দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই রাস্তায় নেমেছি।

চাষি নাজির আলী বলেন, এবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়েনি। তারা সিন্ডিকেট করে ভাড়া বাড়াচ্ছে। এটা আমরা মানবো না।

এ সময় আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে অবস্থান কর্মসূচির পাশাপাশি মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কথা জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park