1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেট বন্ধ শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড কর্মসূচি পালন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেট বন্ধ শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করছে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে ডিএই–এর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি।

খামারবাড়ির সামনে কথা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. মুরাদুল হাসানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের অধিকাংশ দাবি ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে। এরপরও কারও ইন্ধনে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা আলোচনায় বসার কথা জানালেও তারা (শিক্ষার্থীরা) রাজি না।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খামারবাড়ির সামনে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য দেখা গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে তাঁরা দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের অংশ হিসেবে আজ সারা দেশের কৃষি সংশ্লিষ্ট অফিসগুলোতে ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অন্যতম নেতা রায়হান উদ্দিন শামীম আজকের পত্রিকা’কে বলেন, ‘বর্তমানে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর মাঝে চরম ক্ষোভ আর হতাশ বিরাজমান। কারণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম বৈষম্যের শিকার।’

কৃষিতে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বাংলাদেশে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ ২৬০টি বেসরকারি কৃষি কলেজ রয়েছে, যেখানে কৃষিতে ৪ বছরের ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মিলিয়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকসংকট দূর করতে হবে।

বাকি দাবিগুলো হলো—কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সব কৃষি গবেষণাপ্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park