1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কাদা থেকে উদ্ধার করা সেই হাতির মৃত্যু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কাদা থেকে উদ্ধার করা সেই হাতির মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

চট্টগ্রামের বাঁশখালীতে ২২ দিন আগে কাদা থেকে উদ্ধার করা সেই মা হাতিটি মারা গেছে।

শুক্রবার (২৮ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

প্রায় ৪০ বছর বয়সী মা হাতিটি অপুষ্টির কারণে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং তার বাম পা অবশ হয়ে গিয়েছিল বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্যপ্রাণী বিভাগের বন্যপ্রাণী কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে হাতিটি মারা গেছে।

গত ৬ মার্চ উদ্ধারের পর থেকে হাতিটি স্যালাইন খাচ্ছিল এবং কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের একটি চিকিৎসা দলের অধীনে হাতিটির চিকিৎসা চলছিল। ইতোমধ্যে এটির শারীরিক সমস্যা সমাধানের জন্য অ্যান্টিবায়োটিকও দিয়েছিল চিকিৎসকরা।

এর আগে বন বিভাগ এবং স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় হাতিটিকে উদ্ধার করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park