1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক ভোল মাছের দাম সাড়ে ৩ লাখ টাকা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এক ভোল মাছের দাম সাড়ে ৩ লাখ টাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বরগুনা:

বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের একটি এক ভোল মাছ।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে পাথরঘাটার আলম মিয়ার আড়তে স্থানীয় মাছ ব্যবসায়ী হানিফ মিয়া সাড়ে তিন লাখ টাকায় মাছটি কিনে নেন।

এর আগে সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাইফ-২ ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

ট্রলারের মাঝি জামাল বলেন, বৃহস্পতিবার ট্রলারে বাজার-সদাই করে ১৫ জন স্টাফ নিয়ে মাছ শিকারের জন্য সাগরে যাই। কয়েকদিন ধরে সাগরে জাল ফেলছিলাম কিন্তু বড় মাছ পাচ্ছিলাম না। এরপর রোববার বঙ্গোপসাগরের প্রায় ১৮০ নটিক্যাল মাইল দূরে জাল ফেলি। জাল তুলে দেখি ৩৪ কেজি ওজনের বিশাল ভোল মাছটি আটকা পড়েছে। মাছটি পেয়ে আমিসহ আমার ট্রলারের স্টাফরা অনেক আনন্দিত।

মৎস্য পাইকার মো. হানিফ মিয়া বলেন, তিন লাখ ৫০ টাকায় মাছটি কিনেছি। এটি চট্টগ্রাম চালান দিলে অনেক দাম পাওয়া যাবে।

সাইফ কোম্পানির ব্যবস্থাপক মনিরুল হক মাসুম বলেন, মাছটির ওজন হয় ত্রিশ কেজি একশো গ্রাম। মাছটি ১২ লাখ টাকা মণ দরে দশ লাখ ছাপ্পান্ন হাজার টাকায় প্রথমে বিক্রি হয়। মাছটি কোরাল ভোল পুরুষ জাত ভেবে বেশি দরে বিক্রি হয়। পর মাছটির পেট থেকে বালিশ সংরক্ষণ করতে গিয়ে দেখা যায় মাছটি মা মাছ, পেটে ডিম। পরে মাছটির সাড়ে তিন লাখ টাকা দরে পুন-নির্ধারণ করে বিক্রি হয়।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভোল মাছ সচরাচর ধরা পড়ে না। বিশেষ করে এর বালিশ (এয়ার ব্লাডার) আন্তর্জাতিক বাজারে বেশ মূল্যবান। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় এ মাছের ব্যাপক চাহিদা । এ মাছের বালিশ দিয়ে সার্জিক্যাল অপারেশনের সুতা, প্রসাধনী ও ওষুধ তৈরি করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন, ভোল মাছ বিদেশে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। যদি জেলেরা সরকারি নিষেধাজ্ঞা মেনে চলে এবং পোনা নিধন বন্ধ রাখে তাহলে সাগরে এমন বড় মাছের সংখ্যা আরও বাড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park