1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ইলিশের দাম চড়া, নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ইলিশের দাম চড়া, নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চাঁদপুর :

ভরা মৌসুমেও বাজারে ইলিশের দাম চড়া।বেচাকেনা কম এজন্য। বিক্রেতারা ইলিশের পসরা নিয়ে বসে আছেন ক্রেতার আশায়। শনিবার সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর মাছ বাজারে
ভরা মৌসুমেও বাজারে ইলিশের দাম চড়া।বেচাকেনা কম এজন্য। বিক্রেতারা ইলিশের পসরা নিয়ে বসে আছেন ক্রেতার আশায়।

ইলিশ ধরার মৌসুমেও সাধ্যের মধ্যে ইলিশ মিলছে না চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায়। চড়া দামের কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতাদের পাতে জুটছে না এই মাছ। বাজারে ইলিশের দাম নির্ধারণ না হওয়ায় একেক দিন একেক রকম দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এতে বাজারে ইলিশ কিনতে গিয়ে বিভ্রান্তিতে পড়ছেন ক্রেতারা।

আজ শনিবার সকাল ১০টার দিকে মতলব উত্তরের এনায়েতনগর, সুজাতপুর ও আমিরবাদ এবং মতলব দক্ষিণের উপজেলা সদর, বরদিয়া আড়ং ও মুন্সিরহাট বাজারে দেখা যায়, মোটামুটি হারে ইলিশের আমদানি হয়েছে। অধিকাংশই মাঝারি ও ছোট আকারের ইলিশ। বড় আকারের ইলিশের পরিমাণ খুম কম। দাম অনেক বেশি থাকায় অধিকাংশ ক্রেতাই দরদাম করে ফিরে যাচ্ছেন। তবে কেউ কেউ চড়া দামেই দু–একটি ইলিশ কিনছেন। বেশি দামের কারণে বেচাকেনা খুব কম। ইলিশের বাজারে মন্দা ভাব। নেই হইচই ও হাঁকডাক।

কথা হয় মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের ইলিশ বিক্রেতা বিমল চন্দ্র দাস ও মতলব উত্তরের এনায়েতনগর বাজারের ইলিশ বিক্রেতা প্রাণকৃষ্ণ দাসের সঙ্গে। তারা বলেন, সাত থেকে আট দিন ধরে বাজারে মোটামুটি হারে ইলিশ আসছে। তবে দাম বেশি। এখন ১ কেজি ওজনের প্রতি কেজি ইলিশ ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এ আকারের প্রতি কেজি ইলিশ চাঁদপুর ও ভোলা থেকে তাঁরা ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায় কিনে এনে এখানে বিক্রি করছেন।

কয়েকজন ইলিশ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। মাঝারি ও ছোট আকারের প্রতি কেজি ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এটি অন্যান্য বছরের এ সময়ের চেয়ে এক থেকে দেড় গুণ বেশি। দাম বেশি থাকায় বেচাবিক্রি খুব কম। প্রতিদিন একেকটি বাজারে ইলিশ আসে গড়ে দুই থেকে আড়াই মণ। বিক্রি হচ্ছে গড়ে ২০ থেকে ২৫ কেজি। প্রশাসনের পক্ষ থেকে মূল্য নির্ধারিত না থাকায় একেক দিন একেক সময় একেক দামে বিক্রি হচ্ছে ইলিশ।

মতলব দক্ষিণ উপজেলা সদরের নবকলস এলাকার বাসিন্দা মো. হোসেন বলেন, কয়েক দিন ধইরা বাজারে যাইতাছি দুইয়েকটা ইলিশ কিননের লইগা। দাম বেশি থাওনে কিনতে পারতাছি না। পরিবারের সদস্যরা বলতাছে বাজার থেকে ইলিশ কিনতে, কিন্তু বেশি দামে ইলিশ কিনলে অন্য সওদা করুম ক্যামনে। এলিগা কিনি না। মনে অয় এইবার আমাগো পাতে ইলিশ জুটব না। ইলিশ এহন বড় লোকগো খাবার।

মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের ভাষ্য, মেঘনায় তুলনামূলক কম ইলিশ পাওয়া যাচ্ছে। এ জন্য বাজারে দাম বেশি।

ইলিশের দাম নির্ধারণের বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন ও মতলব উত্তরের ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ইলিশের মূল্য নির্ধারণের জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন। মূল্য নির্ধারিত হলে ওই দামেই বিক্রি হবে ইলিশ। ইলিশের দাম সহনীয় রাখতে বাজারে তদারকি চালাচ্ছে প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park