1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অনিশ্চিয়তায় ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অনিশ্চিয়তায় ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি পাবনা:

কম খরচে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের আম রাজধানীতে পৌঁছে দিতে গত পাঁচ বছর ধরে চলছে ম্যাংগো স্পেশাল ট্রেন। তবে বিগত বছরগুলোতে লোকসান হওয়ায় এবার ম্যাংগো স্পেশাল ট্রেন চলাচল অনেকটাই ‘অনিশ্চিত’ হয়ে পড়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আহসান উল্লাহ ভূঁইয়া এ কথা জানান। তিনি বলেন, ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন এবার চলাচল না করার সম্ভাবনা বেশি।

গত পাঁচ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আম এক টাকা ৪৭ পয়সা ও রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা ভাড়ায় ট্রেনে করে ঢাকায় আম নিয়ে যেতেন কৃষকরা।

একইভাবে ঈদুল আজহায় স্বল্প খরচে কোরবানির পশু পরিবহনের জন্য ট্রেন চালু করা হয়েছিল। ২০২৪ সালে ক্যাটল ট্রেন আলাদাভাবে চালু করা না হলেও ম্যাংগো স্পেশাল ট্রেনের দুটি ওয়াগনে পরিবহন করা হয় কোরবানির পশু।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছরে (২০২০-২০২৪) ম্যাংগো স্পেশাল ট্রেনে আয় হয়েছে মাত্র ৪৮ লাখ ২৯ হাজার ১৪০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে এ ট্রেন চলাচলে তেল খরচ হয়েছে ৯২ লাখ ৯১ হাজার টাকা। পাঁচটি ম্যাংগো স্পেশাল ট্রেনে লোকসান হয়েছে অর্ধকোটি টাকা।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেনের বিষয়ে মিটিংয়ে আলোচনা হয়েছিল। এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের পক্ষ থেকে আর কিছু জানানো হয়নি। এটি চালু হবে কি না কিছু বলতে পারছি না।

পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন এবার চলাচল না করার সম্ভাবনা বেশি। ঢাকাগামী প্রতিটি আন্তঃনগর ও মেইল ট্রেনে লাগেজ ভ্যান রয়েছে। চাষি ও ব্যবসায়ীরা ইচ্ছা করলে কম খরচে এসব ট্রেনের লাগেজ ভ্যানে করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আম ঢাকায় নিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, রেলওয়ের চাহিদা অনুযায়ী ব্যবসায়ী ও চাষিদের আম বুকিংয়ে আগ্রহ না থাকায় এ ট্রেন চালানো অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park