1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে: কৃষি উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে: কৃষি উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নারায়ণগঞ্জ :

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের কৃষি জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষায় অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে।

উপদেষ্টা আজ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের বিশনন্দী এলাকায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অবৈধ দখলের কারণে দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। আবাসন প্রকল্পের নামে যেসব প্রতিষ্ঠান কৃষি জমিতে অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করেছে, সেগুলো দ্রুত অপসারণে জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

উপদেষ্টা আরও জানান, চলতি বছর বোরো মৌসুমে চালের চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি ধান উৎপাদিত হওয়ায় বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না।

বারটানের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে উপদেষ্টা প্রতিষ্ঠানটির কম্পাউন্ড ভবনের পাশে নিজ হাতে একটি বৃক্ষরোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বারটানের পরিচালক রেহেনা আক্তার,  জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ  জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এর আগে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজার থানার অস্থায়ী কার্যালয় ভবন পরিদর্শন করেন। সেখানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park