1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
খাদ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন নতুন সচিব ফিরোজ সরকার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

খাদ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন নতুন সচিব ফিরোজ সরকার

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক :

খাদ্য মন্ত্রণালয়ে মো. ফিরোজ সরকার সচিব হিসেবে আজ যোগদান করেছেন।

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে তিনি তার যোগদান পত্র জমা দেন। এ সময় উপদেষ্টা সচিবকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ নভেম্বর এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

ইতোপূর্বে ফিরোজ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিসিএস ১৭ তম ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন।

উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা মো. মাসুদুল হাসান গতকাল ৩০ নভেম্বর, ২০২৫ তারিখে অবসর গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park