1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৮৩১০ জন কৃষক পেল বিনামুল্যে বীজ ও সার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৮৩১০ জন কৃষক পেল বিনামুল্যে বীজ ও সার

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, সিরাজগঞ্জ:

জেলায় আট হাজার ৩১০ জন কৃষককে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা মিলনায়তনে ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার আট হাজার ৩১০ জন কৃষকের মধ্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রতি কৃষককে ১০ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি সরিষা বীজ বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত, কৃষিবিদ একেএম মনজুরে মাওলা, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাসিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রারণ অফিসার মো.সাঈদী রহমান ও মারুফা আক্তার।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫/২৬ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমুখী (হাইব্রিড) ও শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি এবং অড়হড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধকরণে এ বীজ ও সার বিতরণ করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park