1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মুন্সিগঞ্জে লোকালয়ে কুমির, আতঙ্কে বাসিন্দারা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মুন্সিগঞ্জে লোকালয়ে কুমির, আতঙ্কে বাসিন্দারা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে গত দুদিন ধরে এ আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (২৪ অক্টোবর) শামুরবাড়ি গ্রামে দুটি কুমির দেখা গেছে বলে জানায় স্থানীয়রা। এতে আতঙ্কের মধ্যে দিন পার করছেন ওই এলাকার মানুষ। এদিকে কুমির দেখতে পুকুর পারে ভিড় করছে বিভিন্ন এলাকার মানুষ।

মো. হায়াত হোসেন খানের ছেলে মো. টগর খান বলেন, শুক্রবার দিনগত রাত ১টার দিকে পথচারী মো. রানা ওরফে মধু এই পথ দিয়ে যাওয়ার সময় পুকুর পাড় গোয়াল ঘরের কাছে কুমির দেখতে পান। এসময় তিনি আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ডাকলে স্থানীয়রাও কুমিরটি দেখতে পায়। টস লাইটের আলোতে কুমিরের ছবি তুলতে গেলো কুমির পুকুরে নেমে যায় ৷

স্থানীয় বাসিন্দা মৃত মো. রুহুল আমিন খানের স্ত্রী সেলিনা বেগম জানান, রাতে ডাক চিৎকার শুনে পুকুর পাড় কুমিরটি দেখতে পাই। ছবি তুলেতে গেলে কুমির পুকুরে নেমে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে প্রাণীটি উদ্ধার (রেসকিউ) করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park