1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতির সঙ্গে প্রহসন হবে: নাহিদ ইসলাম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতির সঙ্গে প্রহসন হবে: নাহিদ ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যদি এর কোনো আইনি ভিত্তি না হয় এর কোনো মূল অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি, যদি এর কোনো আইনি ভিত্তি তৈরি না হয় এটির আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণ-প্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন হবে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি, ৯০ এর গণঅভ্যুত্থানের পরেও তিন দলের জোটের রূপরেখা আপনাদের মনে আছে, সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি। ফলে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যে দলগুলো আমাদের সঙ্গে ছিলেন এটা তাদের প্রতি বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন নয় বরং সংবিধানের মত গুরুত্বপূর্ণ বিষয়কে যদি আমরা পরিবর্তন করতে চাই তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন।

নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই।

প্রতীক ইস্যুতে তিনি বলেন, শাপলাই হবে এনসিপির মার্কা এই মার্কা নিয়েই তার দল আগামী জাতীয় নির্বাচনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park