1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বৃষ্টির অজুহাতে ময়মনসিংহে বেড়েছে সবজি ও মাছ-মাংসের দাম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বৃষ্টির অজুহাতে ময়মনসিংহে বেড়েছে সবজি ও মাছ-মাংসের দাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি,ময়মনসিংহ:

ন্যায্যমূল্যের বাজার হিসেবে পরিচিতি থাকলেও ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে হঠাৎ করেই নিত্যপণ্যের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে, আর মাংস ও মাছের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে ক্ষুব্ধ নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শম্ভুগঞ্জ বাজার সরেজমিনে ঘুরে জানা গেছে, বাজারে সবচেয়ে বেশি বেড়েছে করলার দাম, যা গত সপ্তাহে ৬০ টাকা কেজি থাকলেও এখন বেড়ে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস কেজিতে বাড়ানো হয়েছে ৫০ টাকা। মুরগির দাম কেজিতে ১০ ও মাছের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ানো হয়েছে।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চায়না গাজর, মোটা গোল বেগুন ও শসার দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। বর্তমানে চায়না গাজর ১৪০, মোটা গোল বেগুন ১২০ ও শসা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিম ১৮০ টাকা থেকে বেড়ে ১৯০, কাঁকরোল ৭০ টাকা থেকে বেড়ে ৮০, ঝিঙে ৬০ টাকা থেকে বেড়ে ৭০, চিকন বেগুন ৬০ টাকা থেকে বেড়ে ৭০, ঢ্যাঁড়স ৭০ টাকা থেকে বেড়ে ৮০, মিষ্টি কুমড়া ৪০ টাকা থেকে বেড়ে ৫০ ও কাঁচা পেঁপে ২০ টাকা থেকে বেড়ে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়া ধুন্দল ৬০, টমেটো ১২০, পটোল ৬০, চিচিঙ্গা ৬০ ও কচুরমুখি ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শুধুমাত্র কমেছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহ কাঁচামরিচ ২৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। গত দুইদিন আগে একলাফে বেড়ে ৩৫০ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে কাঁচামরিচ ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত অবস্থায় লাউ ৬০ টাকা পিস, কাঁচা কলা ৪০ টাকা হালি ও লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

একই বাজারে মাছের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে রুই ৩৪০-৪৪০, কালবাউশ ৩৫০-৪১০, মৃগেল ৩০০-৩৫০, শিং ৩৬০-৬৫০, কৈ ২৭০-৩৬০, পাবদা ৪০০-৫২০, সিলভার কার্প ২৪০-৩০০, তেলাপিয়া ২২০-৩০০, শোল ৬১০-৮৯০, ট্যাংরা ৫৫০-৮৭০, টাকি ৪৩০-৫৮০, কাতলা ৩৬০-৪২০ ও পাঙাশ ২২০-২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে ব্রয়লার মুরগি ও কক মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। বর্তমানে ব্রয়লার মুরগির ১৭০ ও কক মুরগি ৩১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস অপরিবর্তিত অবস্থায় ৮০০ টাকা কেজিতে বিক্রি হলেও খাসির মাংসের দাম কেজিতে ৫০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া ফার্মের মুরগির ডিম ৪০ টাকা হালিতে, দেশি মুরগির ডিম ও হাঁসের ডিম ৭০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

বাজারে ব্যাগ হাতে সবজি কিনতে বিক্রেতার সঙ্গে দামাদামি করছিলেন আসাদ মিয়া। তিনি বলেন, সদর উপজেলার চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নে প্রচুর সবজি উৎপাদন হয়। আর এসব সবজি নিয়ে আসা হয় এই বাজারে। কৃষকরা বিক্রেতাদের কাছে কম দামে সবজি বিক্রি করলেও ক্রেতা পর্যায়ে দাম বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park