1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পানি সংকটে ব্যাহত আশুলিয়ার আগুন নিয়ন্ত্রণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পানি সংকটে ব্যাহত আশুলিয়ার আগুন নিয়ন্ত্রণ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সাভারের টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস ইউনিটগুলো। পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ ব্যাহত হচ্ছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার (৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় আগুন লাগে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামে কারখানার আগুন লাগার তথ্য পেয়ে ১২টা ৪০ মিনিটের মধ্যে পৌঁছায় ইউনিট কর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণের সময় আরও ৮ ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতা কমলেও নিয়ন্ত্রণে আসেনি। পানি সঙ্কটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। পার্শ্ববর্তী একটি পোশাক কারখানা ও একটি পুকুর থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

জিরাবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিস জোন-৪’র উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড, জিরাবো ফায়ার সার্ভিসসহ ৯টি ইউনিট কাজ করছে।

কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কারখানায় প্রায় ৪১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১২টার দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা। সাথে সাথে আগুন লাগার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তৎক্ষণিকভাবে কারখানার সকল গেট খোলা হয় এবং শ্রমিকদের নিরাপদে বের করে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park