কৃষি সংবাদ প্রতিবেদক:
রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে mv PERTH I জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে।
সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
গত ৭ জুলাই ২০২৫ তারিখে সম্পাদিত নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩.০১.০০০০.০৯৩.৪৬.০২৩.২৫-৬২৯ (প্যাকজ-০১) এর আওতায় এ গম এসেছে।
তিনি জানান, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫ শত মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।