1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মাংসের দোকানে অভিযান, জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মাংসের দোকানে অভিযান, জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, যশোর :

যশোরে এক মাংস ব্যবসায়ীর দোকানে একটি গরুর বাচ্চা পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরতলির ধর্মতলায় মা-বাবার দোয়া মিট হাউজে এ বাছুর পাওয়া যায়। যা নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে টাস্কফোর্স টিম সেখানে অভিযান চালায়। তবে ওইসময় পালিয়ে যান দোকান মালিক নজরুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালত দোকানে উপস্থিত লোকজনের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, ‘সকালে তাদের কাছে খবর আসে নজরুলের কসাইখানায় গরুর বাচ্চা পড়ে রয়েছে। তারা তাৎক্ষণিক সেখানে অভিযান চালান। কিন্তু তাদের পৌঁছানোর আগে ওই গরুর বাচ্চাটি সরিয়ে ফেলা হয়।’

প্রতিষ্ঠান মালিককে ফোন করে আসতে বললে তিনি ১০ মিনিট পর আসছেন বলে আর আসেননি। পরে দোকানে থাকা ১২ কেজি গরুর মাংস ধ্বংস ও ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park