1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নকল সার ও কীটনাশক তৈরির কারখানার সন্ধান, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নকল সার ও কীটনাশক তৈরির কারখানার সন্ধান, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রাজারহাটে একটি নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে প্রশাসন। এই ঘটনায় কারখানার মালিক বেলাল হোসেনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক গ্রামে এই ঘটনা ঘটে।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী জানান, সোমবার রাতে তারা খবর পান যে ওই কারখানায় নকল সার প্যাকেটজাত করা হচ্ছে। খবর পাওয়ার পর রাতেই পুলিশ ওই কারখানার ওপর নজরদারি শুরু করে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।

জানা গেছে, ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন (৫০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে নকল সার ও কীটনাশক তৈরি করে নামিদামি কোম্পানির প্যাকেটে ভরে বাজারজাত করতেন। কৃষকরা এসব ভেজাল সার ব্যবহার করে ফসলের ব্যাপক ক্ষতির শিকার হচ্ছিলেন। এর আগেও গত বছর কৃষি বিভাগ এই কারখানায় অভিযান চালিয়েছিল।

অভিযানের সময় নকল ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি, দস্তা, বোরন, জিপসাম এবং বিভিন্ন ধরনের ভেজাল কীটনাশক জব্দ করা হয়। অভিযানে ৩০ কেজির ৪০ বস্তা ইউরিয়াসহ শতাধিক প্যাকেটে অন্যান্য সার পাওয়া যায়। এসব নকল সার ঘরের বিছানার নিচে ও ছাদে মজুত করে রাখা হয়েছিল।

রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ বলেন, জব্দকৃত ভেজাল সার মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং খালি প্যাকেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park