1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আ. লীগ সম্পৃক্ততা, পদ হারালেন এলডিডিপির প্রকল্প পরিচালক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আ. লীগ সম্পৃক্ততা, পদ হারালেন এলডিডিপির প্রকল্প পরিচালক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) পরিচালক ডা. মো. জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে ।

বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তার স্থলে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালীর (গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ন) বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তফা কামালকে।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে প্রায় পাঁচ হাজার কোটি টাকার এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে অনুমোদন পাওয়া প্রকল্পের লক্ষ্য ছিল প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি, পশু-পাখির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের জীবনমান উন্নয়ন।

শেখ হাসিনা সরকারের পতনের পর জসিম উদ্দিনকে প্রকল্পের পরিচালক নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রেষণে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ছিলেন।

তবে ৪ আগস্ট রাজধানীর খামারবাড়িতে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন এবং ছাত্র–জনতাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। এরপর থেকেই তার দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন ওঠে। ওই দিন প্রাণিসম্পদ অধিদপ্তরের আরও কয়েকজন কর্মকর্তাকেও ওই সমাবেশে সক্রিয় দেখা যায়।

এর আগে গত বুধবার একই প্রকল্পের চিফ টেকনিক্যাল কো–অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানীকে বরখাস্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park