1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আখাউড়া বন্দর দিয়ে ভারত গেল ১২শ’ কেজি ইলিশ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আখাউড়া বন্দর দিয়ে ভারত গেল ১২শ’ কেজি ইলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ১২শ’ কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে ভারতে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ বোঝাই দুটি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এবার এ বন্দর দিয়ে রপ্তানি করা ইলিশের প্রথম চালান এটি।

মোহাতাব অ্যান্ড সন্স নামে যশোরের বেনাপোলের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রতি কেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার দরে মাছগুলো রপ্তানি করে। আর মাছের আমদানিকারক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস। মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন।

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারুক মিয়া জানান, তিন প্রতিষ্ঠানের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯০ টন ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া গেছে। প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। দুর্গাপূজা শুরুর আগেরদিন পর্যন্ত ভারতে ইলিশ মাছ রপ্তানি হবে। রপ্তানি করা ইলিশের ওজন-মান যাচাই করা হচ্ছে

আখাউড়া মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, রপ্তানিকৃত ইলিশ মাছের গুণগতমান পরীক্ষা নিরীক্ষা শেষে মাছগুলো ভারতে পাঠানো হয়।

তিনি আরও জানান, গত বছরের তুলনায় এ বছর রপ্তানিকৃত ইলিশ মাছ প্রতিকেজি আড়াই ডলার বেড়েছে। তবে এর দাম আরও বাড়লে রপ্তানিকারকরা আরও লাভবান হতে পারবেন।

প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে দেশের স্থলবন্দরগুলো দিয়ে নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় সরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park