1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাংকিং সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: গভর্নর - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাংকিং সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: গভর্নর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। তাই কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতার উন্নয়ন ও আর্থিক পৃষ্টপোষকতাকে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে দেশের ব্যাংকিং সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার সকালে শুরু হওয়া দিনব্যাপী ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলছেন।

ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে। উদ্যোক্তাদের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা এবং আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে এগিয়ে নিতে হবে।

সকালে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর।

শরীফ জহীর বলেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কৃষির টেকসই উন্নয়ন ও উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ইউসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরণের প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান প্রমুখ।

দিনব্যাপী এ আয়োজনে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট খাতের নানা দিক উঠে আসে। এতে তিনশত কৃষি উদ্যোক্তা অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে কয়েকজন কৃষি উদোক্তা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। সবশেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park