1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ক্যাবের নতুন সভাপতি সফিকুজ্জামান - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ক্যাবের নতুন সভাপতি সফিকুজ্জামান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক :

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এ. এইচ. এম. সফিকুজ্জামান।

মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি মনোনীত করা হয়।

এ. এইচ. এম. সফিকুজ্জামান ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৪ সালে চাকরিতে যোগ দেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) আছেন।

সভায় নির্বাহী পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ভোক্তা-অধিকার আন্দোলন আরও গতিশীল হবে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় ক্যাবের ভূমিকা আরও সমৃদ্ধ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park