1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
যৌথবাহিনীর অভিযানে ৩ টন সরকারি চাল উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

যৌথবাহিনীর অভিযানে ৩ টন সরকারি চাল উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার জামুর্কি বাজারের একটি দোকান থেকে এই চাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল একটি দোকানে মজুত আছে এবং খোলা বাজারে বিক্রি হচ্ছে। পরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২৯০০ কেজি (প্রায় ৩ টন) চাল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তার সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করা হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানা পুলিশ উপস্থিত ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park