1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নদী থেকে ট্রলারসহ ৭ জেলেকে আটক করলো আরাকান আর্মি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নদী থেকে ট্রলারসহ ৭ জেলেকে আটক করলো আরাকান আর্মি

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার:

নাফ নদী থেকে আবারও ট্রলারসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

সোমবার (২৫ আগস্ট) দুপুরের দিকে টেকনাফ শাহপরীর দ্বীপের ওপারে নাইক্ষ্যংদিয়া মিয়ানমার অংশ থেকে তাদের আটক করা হয়। এর আগে গত শনিবার (২৩ আগস্ট) একদিনে ২৬ জনকে আটক করে আরাকান আর্মি। আটক কাউকে ছেড়ে দেওয়া হয়নি।

স্থানীয় জেলে সলিমুল্লাহ বলেন, সাগরে জেলেরা মাছ ধরতে গিয়ে বারবার আরাকান আর্মির হাতে আটক হচ্ছে। সোমবার আবারও ৭ জেলে মাছ ধরে ফেরার পথে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, নাফ নদী বা সাগরের মাছ ধরার সময় কোনটা বাংলাদেশের অংশ আর কোনটা মিয়ানমারের অংশ সেটা বুঝতে কষ্ট হয়।

ট্রলার মালিক ওমর ফারুক বলেন, সোমবার ট্রলারসহ ৭ জেলে সাগরে মাছ ধরে ফেরার পথে আরাকান আর্মির হাতে আটক হয়েছে। এখনো তারা ছাড়া পায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, তিনদিনে চারটি ট্রলারসহ ৩৩ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছে। আটক জেলেরা নাফ নদীর বাংলাদেশ সীমানা অতিরিক্ত করায় আটক হন। জেলেদের এসব বিষয়ে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই এলাকায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park