কৃষি সংবাদ প্রতিবেদক:
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ হতে ২৮ জুলাই ২০২৫, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।
সোমবার সচিবালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন,দাদন ব্যবসা বন্ধের জন্য বিশেষায়িত ব্যাংক প্রতিষ্টার জন্য বাংলাদেশ ব্যাংকেব বিবেচনাধীন। অনুমোদনের আগে এজেন্ট ব্যাংকিংয়ে অনুমোদন দিয়েছে।
তিনি বলেন, একযোগে সারাদেশে শুরু হবে। এ সপ্তাহকে কেন্দ্র করে জাতীয় মৎস্য পদক ২০২৫ দেয়া হবে।
তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় মৎস্য পদক নীতিমালা অনুযায়ী মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৭টি ক্ষেত্রে মোট ১৬ জন মৎস্যচাষি, উদ্যোক্তা, বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠান, সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্ভাবক, সম্প্রসারণ প্রতিষ্ঠান, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারিবৃন্দকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রঞ্জের পদক দেয়া হবে। এই পদক মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রদান করবেন।
তিনি বলেন, দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান প্রসঙ্গে উপদেষ্টা বলেন,আপনারা জানেন, দেশের আপামর জনগোষ্ঠীর নিরাপদ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন তথা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। নদ-নদী, খাল-বিল, পুকুর, হাওর, বাওড় নিয়ে বাংলাদেশে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় আছে ৩৮.৬ লক্ষ হেক্টর, আর বদ্ধ জলাশয় আছে ৮.৫ লক্ষ হেক্টর এবং দক্ষিণের সুবিস্তৃত ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক জলসীমা আমাদের মৎস্য সম্পদের উৎস। মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন, ব্যবস্থাপনা, টেকসই আহরণ ও উৎপাদনে সরকার কার্যকর, সময়োপযোগী, কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। তাই বাংলাদেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। গবেষণালব্ধ, বিজ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব মৎস্য আহরণ, মৎস্য চাষ এবং সামুদ্রিক মৎস্য সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনার পাশাপাশি অভ্যন্তরীণ জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ যেমন: রুই, কাতলা, মৃগেল, পুঁটি, টেংরা, কৈ, শিং, মাগুর, বোয়াল, আইড়সহ অন্যান্য বিপন্ন বা বিলুপ্তপ্রায় প্রজাতির মাছের অভয়াশ্রম প্রতিষ্ঠা ও এর টেকসইব্যবস্থাপনাকে গুরুত্বদিয়ে এ মৎস্যপক্ষ পালিত হবে।
সংবাদ সংবাদ সম্মেলনে মন্ত্রনালয়ের সচিব তোফাজ্জেল হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।