1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কলাপাড়া উপজেলা প্রশাসনের পুকুরে ধরা পড়ল ইলিশ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কলাপাড়া উপজেলা প্রশাসনের পুকুরে ধরা পড়ল ইলিশ

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের পুকুরে ধরা পড়েছে একটি জীবন্ত ইলিশ। আজ শনিবার বেলা দেড়টার দিকে পুকুরে জাল ফেললে ইলিশটি ধরা পড়ে।

ইউএনও মো. রবিউল ইসলাম ইলিশ ধরা পড়ার ছবি তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। তিনি সেখানে লেখেন, ‘কলাপাড়ার ইউএনওর বাংলো পুকুরে জীবিত ইলিশ! পুকুরের সাথে পার্শ্ববর্তী খালের একটি সংযোগ রেখেছিলাম। হয়তো সেখান থেকে ইলিশটি প্রবেশ করতে পারে।’ তিনি আরও মন্তব্য করেন, ‘আমাদের খালগুলো পরিষ্কার রাখতে পারলে মাছের আনাগোনা বাড়বে।’

ইউএনও রবিউল ইসলাম বলেন, ‘পুকুরে ইলিশ, এটা সত্যিই বিস্ময়কর খবর। ইলিশ ধরা পড়ার খবর শুনে একনজর দেখার জন্য আশপাশের অনেক মানুষ ভিড় করেছিল। পুকুর থেকে ডাঙায় তোলার পর অবশ্য ইলিশটি মারা গেছে।’ তিনি জানান, ধরা পড়া ইলিশটির দৈর্ঘ্য প্রায় ৯ ইঞ্চি এবং প্রস্থ সাড়ে ৩ ইঞ্চি। এ ছাড়া একই জালে লাক্ষা, কোরাল, তেলাপিয়া, রুই, কাতল, পারসে, মিনার কাপ ও চিংড়িও ওঠে।

মাছ ধরার কাজে নিয়োজিত জেলে মো. আবুল হোসেন বলেন, ‘আমাকে পুকুরের মাছ ধরার জন্য ডাইক্যা আনা হয়। আমি আরও কয়েকজন জাইল্যা লইয়া পুকুরের এক পাশ দিয়া আরেক পাশে টান দিলে, অন্য মাছের সাথে ইলিশ মাছটাও ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ দেইখ্যা তো আমি অবাক হইয়া গেছি।’

ইলিশ গবেষক ও পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) মো. কামরুল ইসলাম বলেন, ‘২০১৭ সালের ফেব্রুয়ারিতে কলাপাড়া উপজেলা পরিষদের পুকুরে ২ হাজার ২০০ ইলিশের পোনা ছাড়া হয়েছিল। আমি তখন উদ্যোগী হয়ে এসব ইলিশ ছেড়েছিলাম। সে সময়ে ছাড়া ইলিশই হচ্ছে আজকের ধরা পড়া ইলিশ, এটা পরিষ্কার। ইলিশ যে ৭-৮ বছর বেঁচে থাকে, তা বুঝতে পারলাম।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park