1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সিরাজগঞ্জে সবজির বাম্পার ফলন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সিরাজগঞ্জে সবজির বাম্পার ফলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে সবজির বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই সবজি আবাদে স্বচ্ছলতা ফিরে এসেছে অনেক কৃষকের। সবজির বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ২৬৫ হেক্টর জমিতে। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এ চাষাবাদ বেশি করেছে।

তবে জেলার চরাঞ্চলসহ উল্লাপাড়া, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে সবজি চাষাবাদ বেশি হয়েছে।

এসব সবজি চাষাবাদের মধ্যে রয়েছে, শীতকালীন সবজিসহ বারোমাসি হাইব্রিড বেগুন, ঢেড়শ, পুঁইশাক, পটল, কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, সিম, মূলা, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাঁজরসহ অনান্য শাকসবজি।

সিরাজগঞ্জ সদর উপজেলার রাজাপুর গ্রামের আদর্শ কৃষক আবু বক্কর সিদ্দিক (৩৪) ও তার স্ত্রী রিমি (২৫) বাড়ির আঙ্গিনায় ৫০ শতক জমিতে সবজি চাষাবাদ করেছে। এসব সবজির মধ্যে রয়েছে কুমড়া, পুঁইশাক, ঝিঙ্গা ও বেগুন। এ চাষাবাদে ব্যয় হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। আর এসব সবজি এ পর্যন্ত বিক্রি করেছে প্রায় দেড় লাখ টাকা এবং সবজি বাগান থেকে আরো ২/৩ মাস সবজি বিক্রি করা যাবে। সবজি চাষাবাদে স্বচ্ছলতা ফিরে আসায় এ দম্পত্তির মুখে হাসি ফুটেছে। তাদের দুটি সন্তান এখন স্কুলে লেখাপড়া করছে।

কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, এ সবজি চাষে পরিবারের সবাই এখন ভালো আছি এবং আমাদের স্বচ্ছলতাও ফিরে এসেছে। গ্রামের অনেকেই এসব বারোমাসি সবজি চাষাবাদে ঝুকে পড়েছে। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা এসব লাভজনক সবজি চাষাবাদ বেশি করছে।

স্থানীয় কৃষকেরা বলছেন, শীতকালিন ও বারোমাসি হাইব্রিড এসব সবজি চাষাবাদ হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের সহযোগীতা ও পরামর্শ নিয়ে এ চাষাবাদ করছে অনেকে।

বাড়ির আঙ্গিনা ও জমিতে এসব সবজি চাষাবাদ করা হচ্ছে এবং কৃষক কৃষাণীরা এসব সবজির বাগান পরিচর্যা করছে।

বর্তমানে হাটবাজারে বেগুন ৮০ টাকা থেকে ১০০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেড়শ ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে এবং অনান্য সবজিও বিক্রিতে ভালো দাম পাওয়া যাচ্ছে। এছাড়া পাইকারি ব্যবসায়ীরা স্থানীয় হাট-বাজার থেকে ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে।

এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, এবার শীতকালীন বারোমাসি বিভিন্ন সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। এ চাষাবাদে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এ চাষাবাদে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park