1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পদ্মার একটি ইলিশের দাম ৮ হাজার টাকা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পদ্মার একটি ইলিশের দাম ৮ হাজার টাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাজবাড়ী:

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা প্রায় দেড় কেজি ওজনের ১টি ইলিশ ৮ হাজার টাকা ও ১৩ কেজি ওজনের ১টি পাঙাশ ১৮ হাজারের বেশি টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার সকালে মাছ দুটি কিনে অন্যত্র বিক্রি করেছেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ ও শাহজাহান শেখ। এর আগে গতকাল সোমবার প্রায় ২৭ কেজি ওজনের ১টি পাঙাশ বিক্রি হয়েছিল ৫১ হাজার টাকায়।

স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জেলেদের জালে প্রায়ই বড় আকারের রুই, কাতলা, পাঙাশ ও ইলিশ ধরা পড়ছে। আজ ভোরে রাজবাড়ীর সীমান্তবর্তী চর করনেশনা এলাকার পদ্মা নদীর মোহনায় জেলেরা জাল ফেলে বড় আকারের একটি ইলিশ পান। এ ছাড়া তাঁদের জালে আরেকটি পাঙাশ মাছ উঠে আসে। তাঁরা মাছগুলো বিক্রির জন্য গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট বাজারে আসেন। এ সময় আনুখার আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ ও তাঁর ভাই নুরুল ইসলাম শেখ মাছ দুটি কেনেন।

শাহজাহান শেখ বলেন, ওই ইলিশের ওজন প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে তাঁর ভাই নুরুল ইসলাম শেখ ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ১০০ টাকায় মাছটি কেনেন। একই সঙ্গে ওই আড়ত থেকে প্রায় ১৩ কেজি ওজনের আরেকটি পাঙাশ কেনা হয়। তিনি নিজে পাঙাশটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ৯০০ টাকায় কেনেন।

শাহজাহান শেখ বলেন, মাছ দুটি ফেরিঘাটে তাঁর আড়তে আনার পর বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। পাবনার রূপপুর এলাকার এক ইতালিপ্রবাসীর কাছে ইলিশটি ৪ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ৩৭০ টাকায় বিক্রি করেন। পাঙাশটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।

এর আগে গতকাল সকালে প্রায় ২৭ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়ে, যা ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৮ হাজার ৬০০ বিক্রি হয়। মাছটি চলতি মৌসুমে পদ্মায় পাওয়া সবচেয়ে বড় পাঙাশ বলে দাবি করেন শাহজাহান শেখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park