1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এক কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

টানা বৃষ্টির মধ্যে বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম প্রায় আড়াই থেকে তিন গুণ বেড়েছে। রাজধানীর বাজারে আজ সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁওয়ের তালতলা বাজার ও কারওয়ান বাজার, হাজিক্যাম্প বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

টানা তিন দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজও সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে। এ কারণে বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। অবশ্য কয়েকটি পণ্যের দাম কমেছেও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজ বিকেল থেকে দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে আগামী রোববার থেকে আবার বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের ধরন ও বাজারের অবস্থানভেদে দামে পার্থক্য রয়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। লঘুচাপ ও টানা বৃষ্টি শুরুর আগে পাইকারিতে মরিচের কেজি ছিল ৬০ থেকে ১০০ টাকা।

অন্যদিকে আজ ঢাকার বেশির ভাগ বাজারে কেজিপ্রতি ২৫০ টাকার নিচে কাঁচা মরিচ মিলছে না। বেশির ভাগ দোকানে ২৮০ থেকে ৩০০ টাকায় মরিচ বিক্রি করেছেন বিক্রেতারা। আর পাড়া-মহল্লার দোকান বা যাঁরা ভ্যানে করে মরিচ বিক্রি করছেন, সেখানে দাম আরও বেশি।

বিক্রেতারা জানান, চার দিন আগেও খুচরায় সাধারণ ও ভালো মানের কাঁচা মরিচের দাম ছিল কেজিপ্রতি ৮০ থেকে সর্বোচ্চ ১২০ টাকা। সে হিসেবে খুচরায় দাম বেড়েছে প্রায় আড়াই থেকে তিন গুণ।

রাজধানীর টাউন হল কাঁচাবাজারে সবজি বিক্রেতা আল নাহিয়ান খান বলেন, আজ সকালে পাইকারি বাজার থেকে ২৪০ টাকা দরে কাঁচা মরিচ কিনেছিলাম। সেগুলো এখন ২৮০ টাকা দরে বিক্রি করছি।

বিমানবন্দর–সংলগ্ন হাজিক্যাম্প বাজারে গিয়ে দেখা গেছে, ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম হাঁকা হচ্ছে ৭০ টাকা। ক্রেতাদের এই দরেই কিনতে হচ্ছে। দর-কষাকষির সুযোগ নেই।

বিক্রেতারা জানান, মূলত বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park