1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঢাকার বাজারে ২০০ টাকায় বিকাচ্ছে কাঁচা মরিচ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ঢাকার বাজারে ২০০ টাকায় বিকাচ্ছে কাঁচা মরিচ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি :

সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার। গত দুই দিনের ব্যবধানে কেজিতে অন্তত ১০০ টাকা বেড়েছে। খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়া মরিচের গাছ মরে গেছে। এতে করে উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে।

মঙ্গলবার (০৮ জুলাই) রাজধানী মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব বাজার ঘুরে দেখা গেছে, দাম বেড়ে যাওয়ায় অনেক দোকানি কাঁচা মরিচ বিক্রি বন্ধ রেখেছেন। যারা বিক্রি করছেনও, তারা অন্যান্য দিনের তুলনায় কম পরিমাণে পাইকারি বাজার থেকে সংগ্রহ করেছেন।

তরকারি বিক্রেতা আকবর হোসেন বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের পাল্লা ৭৫০ থেকে ৮০০ টাকা এরপর যাতায়াত খরচ তো রয়েছে। প্রতিদিন পাঁচ কেজি মরিচ আনলেও আজ ২ কেজি মরিচ এনেছি। শুধু অন্যান্য তরকারি বিক্রি করতে কাঁচা মরিচ কিনেছি।

দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ১০০ টাকা বেড়েছে বলে জানান কাজীপাড়া বাজারের তরকারি বিক্রেতা হোসেন মিয়া। তিনি বলেন, দুদিন আগেও ৮০ থেকে ১০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি করেছি। গতকাল ১৬০ টাকা বিক্রি করলেও আজ পাইকারি বাজারেই কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা।

এদিকে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যেও ক্ষোভ দেখা গেছে। ক্রেতারা বলছেন, দুদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম এভাবে বেড়ে যাওয়াটা মেনে নেওয়া যায় না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park