1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
৪ কোটি ৬৫ লক্ষ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

৪ কোটি ৬৫ লক্ষ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২১১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, পটুয়াখালী :

পটুয়াখালীর টেংরাখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ।

বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক পটুয়াখালী সদর থানাধীন টেংরাখালী পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কুয়াকাটা হতে বাগেরহাটগামী সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশী করে প্রায় ৪ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের আনুমানিক ১ কোটি ৫৫ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়। অবৈধ রেণুর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত ট্রাক চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park