1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জাতীয় ফল মেলার ফল লুটপাট : ভিডিও ভাইরাল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

জাতীয় ফল মেলার ফল লুটপাট : ভিডিও ভাইরাল

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৯ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

জাতীয় ফল মেলার শেষ দিনে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে আয়োজিত মেলায় ফল লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুন) সন্ধ্যার পর মেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু দর্শনার্থী স্টল ও প্রদর্শনীর ফল লুটে নেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭টার পর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও অনেক দর্শনার্থী তখনও মেলা প্রাঙ্গণে অবস্থান করছিলেন। একপর্যায়ে স্টলের সামনে সাজানো দেশি-বিদেশি নানা ফল দেখতে দেখতে কিছু মানুষ এগিয়ে গিয়ে হঠাৎ ফল তুলে নিতে শুরু করেন। এর পর মুহূর্তেই অন্য দর্শনার্থীরাও লুটপাটে যোগ দেন।

তবে ফল লুটের ঘটনায় এখন পর্যন্ত কৃষি মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এসব বিষয়ে মেলার আয়োজন কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু সঙ্গে ফোনে কথা বলতে চাইলে তিনি মিটিংয়ে আসেন বলে কল কেটে দেন।

লুটপাটের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলের ফল সংগ্রহের জন্য ভিড় করছেন শতাধিক মানুষ। এছাড়ার মেলার সামনে শাপলা ফুল আকৃতির ডিসপ্লেতে সাজানো নানা রকম ফল লুট হচ্ছে। কেউ ডাব, কেউ আনারস, কেউ আম, কেউ ড্রাগন ফল ব্যাগে ভরছেন। এ সময় মেলায় কর্মরত কর্মকর্তারা বাধা দিলেও কেউ তোয়াক্কা করেননি।

প্রসঙ্গত, ১৯ থেকে ২১ জুন পর্যন্ত তিন দিনব্যাপী ফল মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park