1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে সাত হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে সাত হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন হয়েছে। চলতি অর্থ বছরে কাঁচা ও পাকা আম এবং আম থেকে প্রক্রিয়াজাতকরণ পণ্যের বাজারজাত ও রপ্তানি মিলিয়ে সাত থেকে সাড়ে সাত হাজার কোটি টাকার বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আমচাষিদের দাবি, প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ এবং রপ্তানি বাড়াতে পারলে এই অর্থনীতির পরিসর আরও বাড়বে।

বর্তমান সময়ে আমের ভরা মৌসুম। চাঁপাইনবাবগঞ্জের কানসাট, রহনপুর, ভোলাহাট ও পুরতান আম বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাবসায়ীরা আসছেন। এই বাজারগুলো থেকে আম ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন ব্যাবসায়ীরা। আর এই আমকে কেন্দ্র করে চাঁপাইনবাগঞ্জের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আম চাষি ইসহাক আলী বলেন, ঈদুল আজহার টানা ছুটি ও অতিরিক্ত গরমের কারণে একসঙ্গে কয়েকজাতের আম পেকে যাওয়ার জন্য প্রথমদিকে আমের দাম কিছুটা কম ছিল। তবে এখন আবারও বাজার চাঙা হয়েছে এবং আমের দাম ভালো পাওয়া যাচ্ছে।

আরেক আম চাষি বিল্লাল আলী বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমের ফলন ভালো হয়েছে। মৌসুমের প্রথম দিকে আমের দাম ভালো না পেলেও এখন দাম ভালো আছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, কাঁচা ও পাকা আম কেনাবেচার পাশাপাাশি যদি আম প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়ানো যায় তাহলে এই আমের বাজারের মূল্য আরও বাড়বে। বর্তমানে প্রক্রিয়াজাত করণ আমের বাজারের মূল্য ৫০০ কোটি টাকা হলেও সরকার চাইলে এই প্রক্রিয়াজাত করণ বৃদ্ধি করে তা প্রায় ১৫ হাজার কোটি টাকায় নিয়ে যেতে পারবে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, এ বছর প্রায় ৪ লাখ মে. টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর আম উৎপাদনের পরিমাণ বাড়বে বলে আশা করছি। এ ছাড়া এ বছর প্রায় ৭ থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকার আম বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তা ছাড়া এখন পর্যন্ত ইউরোপ ও মধ্যপাচ্যে ৭০ মেট্রিক টন আম রপ্তানি করা হয়েছে এবং এ জেলা থেকে প্রায় ৬ হাজার মেট্রিক টন রপ্তানিযোগ্য আম প্রস্তুত আছে।

প্রসঙ্গত, কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park