1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চাল ও সার খালাস বন্ধ রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চাল ও সার খালাস বন্ধ রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, খুলনা:

টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ রয়েছে মোংলা বন্দরে অবস্থান করা চারটি জাহাজ থেকে চাল ও সার খালাস।

বুধবার (১৮ জুন) সকাল থেকে ‘এম ভি হোয়াং-০৯’ ও ‘এমভি এমভি ট্রাংক-০৮’ জাহাজ থেকে চাল এবং ‘টিবিএস প্রিন্সেস’ ও ‘এম ভি ডিপ ব্লু’ জাহাজ থেকে সার খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরে অবস্থানরত অন্য ৭টি জাহাজে কয়লা, ক্লিংকার ও মেশিনারি পণ্যের খালাস কাজ চলছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, বুধবার মোংলা বন্দরে ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে সার ও চালবাহী চারটি জাহাজের পণ্য খালাস কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া বৃষ্টির কারণে মাল খালাস করতে না পারায় সময়মতো বন্দর ত্যাগ করতে পারেনি সারবাহী জাহাজ টিবিএস প্রিন্সেস।

এদিকে, টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বজ্রমেঘ ও সক্রিয় মৌসুমি বায়ুর তারতম্যের আধিক্যের কারণে আজও (বুধবার) মোংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। এর প্রভাবে মোংলার উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টিতে এখানকার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত বুধবারও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মোংলায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, এমন আবহাওয়া ও বৃষ্টিপাত আরও কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। এ ছাড়া উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park