1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দাম  কমেছে আম জাম লিচুর - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দাম  কমেছে আম জাম লিচুর

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

রাজধানীর বাজারে কমতে শুরু করেছে মৌসুমি ফলের দাম। আম, লিচু আর জাম— এই তিনটি ফলের বাজারে এখন ক্রেতাদের জন্য রয়েছে স্বস্তির হাওয়া। আকার ও মানভেদে সর্বনিম্ন ৬০-৮০ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে আম। অথচ মৌসুমি এই রসাল ফলের দাম কয়েক সপ্তাহ আগেও ছিল ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত। একইসঙ্গে ঈদের আগে যেসব বড় লিচু ৫০০-৬৫০ টাকা প্রতি শ বিক্রি হয়েছে তার দামও এখন ৩০০-৩৫০ টাকায় নেমেছে। আর ২৫০ টাকা কেজি দামের জাম এখন পাওয়া যাচ্ছে ১২০ টাকায়।

শনিবার (১৪ জুন) রাজধানীর কাওরান বাজার , মতিঝিল ঘুরে দেখা গেছে, আমের দাম প্রতি কেজিতে ৩০-৫০ টাকা পর্যন্ত কমেছে। একইভাবে লিচু ও জামেও দাম কমেছে। ফলে আম কিনতে এখন ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

বিক্রেতারা জানান, বাজারে আমের সরবরাহ বাড়ায় দাম কমে এসেছে। এরমধ্যে হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি, জাতের আম বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৬০ থেকে শুরু করে ১২০ টাকার মধ্যে।

কাওরান বাজারে আম বিক্রি করছেন ব্যবসায়ী আবদুল করিম। তিনি বলেন, সপ্তাহ দুই আগেও হিমসাগর বিক্রি করেছি ১২০-১৩০ টাকায়। এখন সেটা ৮০-৯০ টাকায় বিক্রি করতে হচ্ছে। আমের জোগান অনেক বেশি, তাই দাম কমতে শুরু করেছে।

মতিঝিলে ব্যবসায়ী মো. সেলিম বলেন, চাষিরা এবার আগেভাগেই প্রচুর আম পাঠাচ্ছেন ঢাকায়। ফলে আম এখন ৬০-৭০ টাকাতেও পাওয়া যাচ্ছে। ক্রেতারাও খুশি, আমরাও ভালো বিক্রি করতে পাচ্ছি।

আবার এলাকাভিত্তিক বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, জাতভেদে আমের দাম এখন প্রতি কেজি ৬০ টাকা থেকে শুরু করে ১২০ টাকার মধ্যে। বিশেষ করে ছোট সাইজের আম পাওয়া যাচ্ছে ৬০-৭০ টাকায়। মাঝারি মানের গোপালভোগ ও আম্রপালি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়, আর বড় আকারের ল্যাংড়া বা হিমসাগর মিলছে ১০০-১২০ টাকায়।

অন্যদিকে, লিচু ও জামের দমও কম। ঈদের আগে প্রতি ১০০ বড় লিচু বিক্রি হয়েছে ৫০০-৬৫০ টাকায়। এখন সেই দাম নেমে এসেছে ৩০০-৩৫০ টাকায়। মান ও আকার অনুযায়ী ছোট লিচুর দাম আরও কম, প্রতি শ ২০০-২৫০ টাকাতেও বিক্রি হচ্ছে।

লিচু বিক্রেতা রশিদ মিয়া বললেন, ঈদের সময় দাম ছিল অনেক বেশি। এখন লিচুর মৌসুম পুরোদমে চলছে, তাই দামও কমে গেছে। তবে এখন মানুষও আগের চেয়ে বেশি কিনছে।

এছাড়া কিছুদিন আগেও যে জাম বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০-২৫০ টাকায়, এখন সেই জাম ১২০-১৪০ টাকায় পাওয়া যাচ্ছে। রং, আকার ও স্বাদে এখনকার জাম অনেক ভালো বলে জানাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা।

মৌসুমি এসব ফলের দাম হাতের নাগালে থাকায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতারাও।  ফল কিনতে আসা চাকরিজীবী রাবেয়া সুলতানা বলেন, ঈদের আগে আমের দাম বাড়তি ছিল। এখন দাম অনেক সহনীয়, আমি আজ দুই কেজি হিমসাগর নিয়েছি ১৬০ টাকায়।

তৌহিদুল ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, লিচুর দাম এখন হাতের নাগালে। জামও আগের চেয়ে অনেক সস্তা। একসঙ্গে তিন রকম ফল কিনে বাসায় নিতে পারছি।

আর ফল ব্যবসায়ীরা বলছেন, উত্তরবঙ্গ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও সাতক্ষীরা অঞ্চল থেকে প্রতিদিন ট্রাকে করে ঢাকায় আসছে হাজার হাজার মণ আম। এছাড়া লিচু আসছে দিনাজপুর, যশোর ও নরসিংদী অঞ্চল থেকে। জামও আসছে নেত্রকোনা ও টাঙ্গাইল থেকে।

ব্যবসায়ীরা আশা করছেন, আগামী ১০-১৫ দিন দাম আরও কিছুটা কমতে পারে। তবে বৃষ্টি বা পরিবহন জটিলতা দেখা দিলে আবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা করছেন অনেক ব্যবসায়ী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park