1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঈদের দিন বন্ধ মেট্রোরেল: মাংস বহন নিষিদ্ধ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ঈদের দিন বন্ধ মেট্রোরেল: মাংস বহন নিষিদ্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৪ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পরদিন ৮ জুন রোববার সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে (হেডওয়ে অনুযায়ী)। পরবর্তী দিন, অর্থাৎ ৯ জুন সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। অন্য যে সব বিধিনিষেধ আগে থেকেই রয়েছে, সে সবও বহাল থাকবে।

এতে বলা হয়, নিয়ম অনুযায়ী মেট্রোরেলের ভেতরে কোনো ধরনের খোলা খাবার বহন বা খাওয়া নিষেধ। পানির বোতল বহন করলে, তা নিজের কাছে রাখতে হবে। মেট্রোরেলে ধূমপান করা নিষেধ। গ্যাস রয়েছে, এমন বেলুন বহন নিষেধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park