1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সেন্ট মার্টিনে খাদ্য সংকট, পাঠানো হলো সহয়তা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সেন্ট মার্টিনে খাদ্য সংকট, পাঠানো হলো সহয়তা

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কক্সবাজার:

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ৬ দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাত্রী ও পণ্যবাহী নৌযানের চলাচল বন্ধ রয়েছে। মূল ভূখণ্ডের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাদ্য ও জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে।

এর আগে ২৫ মে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেন উপজেলা প্রশাসন। ফলে বন্ধ রয়েছে খাদ্যসহ নিত্যপণ্য পরিবহন, এমনকি জরুরি যাতায়াতও।

৬ দিন ধরে নৌ যোগাযোগ বন্ধ থাকায় জরুরি যাতায়াতসহ নিত্য ও খাদ্যপণ্য পরিবহন করতে করা যাচ্ছে না দ্বীপে। কেননা, গুদাম না থাকায় প্রতিদিন টেকনাফ থেকেই এসব পণ্য নিয়ে যেতে হয় সেন্ট মার্টিনে।

সেন্ট মার্টিনবাসীরা বলছে, কাঁচা তরকারি, জ্বালানি ও ওষুধসহ আরও নিত্যপণ্য যা ছিল সব শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে খাদ্য সংকটের শঙ্কা বেড়েছে। তবে সংকট নিরসনে ব্যবস্থার কথা বলছে প্রশাসন।

সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও তীব্র জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া ও গলাচিপা এলাকা পানির নিচে রয়েছে। এদিকে ৬ দিন ধরে সেন্টমার্টিনের মূল ভূখণ্ডের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ থাকায় খাদ্য, ওষুধ ও জ্বালানিসহ সংকট দেখা দিয়েছে। গুদাম না থাকায় প্রতিদিন টেকনাফ থেকেই এসব পণ্য নিয়ে আসতে হয়। পাশাপাশি সূর্যের আলো না থাকায় সোলার কোম্পানিগুলোও বিদ্যুৎ দিতে পারছে না। সাধারণত বৈরী আবহাওয়াতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। কিন্তু জ্বালানি না থাকায় সেটিও বন্ধ রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, আজ রোববার সার্ভিস বোট (পণ্যবাহী বোট) যাবে। মালামাল বোটে তোলা হচ্ছে। বিকেলের মধ্যে বোট সেন্টমার্টিনে পৌঁছে যাবে এবং এক হাজার মানুষের জন্য খাদ্য সহয়তা পাঠানো হয়েছে। ধীরে, ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে জানান এক কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park